• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে ফাল্গুন ১৪৩২ ভোর ০৫:৪১:৫৭ (04-Mar-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালীতে ঘুমের মধ্যেই সহপাঠীকে জবাই করে হত্যা

২৭ অক্টোবর ২০২৫ দুপুর ১২:৫৬:৫৪

নোয়াখালীতে ঘুমের মধ্যেই সহপাঠীকে জবাই করে হত্যা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে ঘুমের মধ্যে এক মাদ্রাসা ছাত্রকে জবাই করে হত্যা করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযুক্ত ছাত্রকে আটক করা হয়েছে।  

২৬ অক্টোবর রোববার রাত আড়াইটার দিকে উপজেলার সোনাইমুড়ী পৌরসভার ৬নং ওয়ার্ডের বাটরা আল মাদ্রাসাতুল ইসলামিয়া মাখফুনুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটে।  

Ad
Ad

নিহত মো.নাজিম উদ্দিন (১৩) উপজেলার চাষীরহাট ইউনিয়নের জাহানাবাদ গ্রামের ওবায়েদ উল্ল্যার ছেলে। আটক আবু ছায়েদ (১৬) ময়মনসিংহ জেলার টেঙ্গাপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে।  

Ad

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাটরা আল মাদ্রাসাতুল ইসলামিয়া মাখফুনুল উলুম মাদ্রাসার আবাসিক বিভাগে থেকে নাজিম ২২ পারা ও আবু ছায়েদ ২৩ পারা পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে। গত ১০-১৫ দিন আগে টুপি পরা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। পরে মাদ্রাসার এক শিক্ষক বিষয়টি জানতে পেরে তাদের মধ্যে মিটমাট করে দেয়।

ঘটনার জের ধরে নাজিমের ওপর ক্ষিপ্ত হয়ে সোনাইমুড়ী বাজার থেকে ৩ শত টাকা দিয়ে একটি ধারালো ছুরি কিনে নিয়ে আসে ছায়েদ। প্রতিদিনের ন্যায় রোববার রাতে মাদ্রাসার আবাসিক কক্ষে ঘুমিয়ে যায় ১৪ জন ছাত্র ও একজন শিক্ষক। রাত আড়াইটার দিকে অন্য ছাত্রদের অগোচরে ছায়েদ ঘুমের মধ্যে নাজিমকে জবাই করে দেয়। ওই সময় নাজিমের গোঙরানির আওয়াজ শুনে সকলে ঘুম থেকে জেগে উঠে এ ঘটনা দেখতে পায়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খোরশেদ আলম বলেন, ‘খবর পেয়ে ভোররাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযুক্ত ছাত্রকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি জব্দ করা হয়।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ইরানে পাল্টা হামলা চালিয়েছে কাতার
ইরানে পাল্টা হামলা চালিয়েছে কাতার
৩ মার্চ ২০২৬ রাত ০৯:৪০:০৬



পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল
পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল
৩ মার্চ ২০২৬ রাত ০৮:৩৯:৪৬



দেশের রিজার্ভ আরও বাড়ল
দেশের রিজার্ভ আরও বাড়ল
৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৫৯:৩৪





Follow Us