• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:৩৩:০৯ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৮ সদস্য গ্রেফতার

২৯ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৮:৪১:০৪

লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৮ সদস্য গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চোরাই ৬টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ২৭ ও ২৮ সেপ্টেম্বর ভোর রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন মো. মকবুল হোসেন, মিলন মিয়া, রাকিব হোসেন, সোহেল, মাসুদ রানা, আল-আমিন, জাহিদ ইসলাম ও রহমতুল্লাহ। তারা লালমনিরহাট জেলার কালীগঞ্জ, হাতীবান্ধা এবং রংপুরের গঙ্গাচড়া উপজেলার বাসিন্দা।

আরও পড়ুন

ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৬৮৪

পুলিশ জানায়, অভিযানের শুরুতে কালীগঞ্জ উপজেলার তেতুলতলা বাজার থেকে চক্রের হোতা মো. মকবুল হোসেন ও সহযোগী মিলন মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি নম্বরবিহীন লাল-কালো ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে হাতীবান্ধা থানা এলাকায় একাধিক অভিযান চালিয়ে আরও ৬ জনকে গ্রেফতার করা হয়।

অভিযানে মোট ৬টি মোটরসাইকেল উদ্ধার হয়েছে। গ্রেফতাররা আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন লালমনিরহাট জেলা পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬