• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:৪৩:৪৩ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

মহম্মদপুরে টিসিবির ৭৮ মেট্রিক টন চাল উদ্ধার, ডিলারশিপ বাতিল

২৬ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৮:৫৫:২২

মহম্মদপুরে টিসিবির ৭৮ মেট্রিক টন চাল উদ্ধার, ডিলারশিপ বাতিল

মাগুরা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলায় টিসিবির (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) জুলাই মাসের উপকারভোগীদের জন্য বরাদ্দকৃত ৭৮ মেট্রিক টন চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

গোপন সংবাদের ভিত্তিতে ২৫ সেপ্টেম্বর বৃহ্স্পতিবার রাতে উপজেলার বিনোদপুর এলাকায় অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়।

জানা যায়, জুলাই মাসের বরাদ্দকৃত চাল সুবিধাভোগীদের মাঝে বিতরণ না করে, স্থানীয় ডিলার হোসনেয়ারা কান্তা ঋতু তা গোপনে মজুদ করে রেখেছিলেন।

অভিযান শেষে উপজেলা প্রশাসন তার ডিলারশিপ বাতিলের সিদ্ধান্ত নেয়। তিনি বিনোদপুর এলাকার বাসিন্দা।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা প্রশাসনের এ দ্রুত ও কার্যকর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ধানমন্ডির আগুন নিয়ন্ত্রণে
ধানমন্ডির আগুন নিয়ন্ত্রণে
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:২১:১০


উপনির্বাচন: ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর
উপনির্বাচন: ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫২:৫৩

আজ পালিত হচ্ছে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস
আজ পালিত হচ্ছে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৫:৩১

নারায়ণগঞ্জে মাদক কারবারিসহ ৮৭ জন গ্রেফতার
নারায়ণগঞ্জে মাদক কারবারিসহ ৮৭ জন গ্রেফতার
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৩:২৩



বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
১০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৪৫:৩৬

মহাখালীতে ভবনে আগুন
মহাখালীতে ভবনে আগুন
১০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩৬:৪৪