• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ১২:১৩:২৪ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

বগুড়ায় প্রবাসীর স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা

১৬ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০২:১৫:১২

বগুড়ায় প্রবাসীর স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে প্রবাসীর স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে তারা।

১৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে শিবগঞ্জ উপজেলার সাদুল্লাপুর বটতলা গ্রামে নিজ বাড়ি থেকে তাদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।  

Ad
Ad

নিহতরা হলেন- ওই গ্রামের কুয়েত প্রবাসী ইদ্রীদ আলীর স্ত্রী রানী বেগম (৪০) ও ছেলে ইমরান হোসেন (১৮)। বর্তমানে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে।  

Ad

পুলিশ জানিয়েছে, সোমবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে মা ও ছেলেকে হত্যা করে পালিয়ে যায়। মঙ্গলবার সকালে স্বজনরা জানালা দিয়ে রানী ও তার ছেলে ইমরানের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।  

খবর পেয়ে সিআইডি ও পিবিআইয়ের ক্রাইম সিন ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।  

স্বজনদের দাবি, নিহতদের বাড়ি থেকে একটি মোটরসাইকেল, নগদ টাকা ও প্রায় তিন ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us