• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:০৬:২০ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

মেহেরপুরে জাল নোটসহ আটক ১

৭ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১:২৩:১৫

মেহেরপুরে জাল নোটসহ আটক ১

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে ৪২ হাজার টাকার জাল নোটসহ আমিরুল ইসলাম খোকন (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২), সিপিসি-৩ গাংনী ক্যাম্পের সদস্যরা।

৬ সেপ্টেম্বর শনিবার দিবাগত রাতে গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের ভাটপাড়া আবাসন এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক আমিরুল ইসলাম খোকন গাংনী পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ড শিশির পাড়ার বাসিন্দা নিজামুদ্দিনের ছেলে।

আরও পড়ুন

ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৬৮৪

র‍্যাব-১২, সিপিসি-৩ গাংনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খোকনের বাড়ি থেকে ১ হাজার টাকা মূল্যমানের ৪২টি জাল নোট উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি জাল নোট ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, এ ঘটনায় আটক আমিরুল ইসলাম খোকনের বিরুদ্ধে জাল মুদ্রা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ আইনে মামলা দায়েরপূর্বক গাংনী থানায় হস্তান্তর করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬