• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:১৮:৫৯ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

শৈলকুপায় বৃদ্ধ কৃষককে হাতুড়িপেটা

১০ আগস্ট ২০২৫ দুপুর ১২:২৭:৪২

শৈলকুপায় বৃদ্ধ কৃষককে হাতুড়িপেটা

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হুদাকুশোবাড়িয়া গ্রামে আমজাদ হোসেন (৫০) নামের এক কৃষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে।

৯ আগস্ট শনিবার সন্ধ্যায় উপজেলার আওধা বাজারে এ ঘটনা ঘটে। আহত আমজাদ হোসেন হুদাকুশোবাড়িয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে। বর্তমানে তিনি মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আহত আমজাদ হোসেন জানান, শনিবার সন্ধ্যায় তিনি আওধা বাজারের একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। সেসময় হুদাকুশোবাড়িয়া গ্রামের ফারুক মন্ডল, জামাল উদ্দিন, রুবেল শেখ, আতিক মোল্লা, নিশান, তুষার শেখ ১২/১৩ জন ধরহরাচন্দ্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল বারি মোল্লার সামাজিক দলে না মেশায় আমজাদ হোসেনকে সেখান থেকে তুলে নিয়ে একটি দোকানের পাশে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যান। সেখান থেকে আহত অবস্থায় আমজাদ হোসেনকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন

ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৬৮৪

এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, মারধরের ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩৯:২৮



একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০১:০৪




তানজিন তিশার বিরুদ্ধে মামলা, সমন জারি
তানজিন তিশার বিরুদ্ধে মামলা, সমন জারি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৪:৩৫

৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২৪:১১