• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১১:১০:২১ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

ইজিবাইক চালকের সিটের নিচে পাওয়া গেল ২৪ হাজার ইয়াবা

২৪ জুলাই ২০২৫ সকাল ১১:৩৫:৪৭

ইজিবাইক চালকের সিটের নিচে পাওয়া গেল ২৪ হাজার ইয়াবা

রামু (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের রামুতে ইজিবাইকে (অটোরিকশা) করে ইয়াবা পাচারের সময় নুরল আবছার (২৫) নামে এক জনকে আটক করেছে বিজিবি।

২৩ জুলাই বুধবার রাত ৮টা ৪০ মিনিটের সময় রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবির) অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টের একটি টহল দল তাকে আটক করে। এসময় ইজিবাইকের চালকের সিটের নিচ থেকে ২৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটক নুরুল আবছার রামু খুনিয়া পালং ইউনিয়নের দক্ষিণ ধেচুয়া পালং এলাকার আব্দুল্লার ছেলে।

৩০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদে ভিত্তিতে ইয়াবা পাচারের খবর পেয়ে রামুর খুনিয়া পালং ব্রিজ এলাকা থেকে একটি ইজিবাইকসহ চালকে আটক করা হয়। পরে তার ইজিবাইকের সিটের নিচ থেকে ২৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

আরও পড়ুন

ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৬৮৪

তিনি আরও জানান, 'বিজিবি সীমান্ত নিরাপত্তা ও মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।' 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০