• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:০৩:৫৯ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

তালায় শিক্ষক খুনের পর গণপিটুনিতে হামলাকারীর মৃত্যু

২১ জুলাই ২০২৫ সকাল ১০:৫৩:০৮

তালায় শিক্ষক খুনের পর গণপিটুনিতে হামলাকারীর মৃত্যু

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় মাদ্রাসা শিক্ষক শরিফুল গাজীকে (৩৮) কুপিয়ে হত্যা করেছে রাজু গাজী (৩৬) নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। পরে উত্তেজিত জনতার গণপিটুনিতে ঘটনাস্থলেই মারা যায় ওই হামলাকারী।

২০ জুলাই রোববার বিকেলে উপজেলার খেশরা ইউনিয়নের শাহাপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিক্ষক শরিফুল গাজী শাহাপুর মাদ্রাসার শিক্ষক এবং হরিহর গ্রামের মৃত মাওলানা আলিমুদ্দিন গাজীর ছেলে। অপরদিকে, হামলাকারী রাজু গাজী একই গ্রামের মোস্তফা ওরফে খোকন গাজীর ছেলে বলে স্থানীয়রা জানিয়েছেন।

আরও পড়ুন

ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৬৮৪

খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেন জানান, বিকেলে রাজু গাজী কৌশলে শিক্ষক শরিফুলকে ডেকে মাদ্রাসার সামনে নিয়ে আসে। হঠাৎ করেই সে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে শরিফুলকে গুরুতর জখম করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিক্ষক শরিফুলের।

এসময় তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে রাজুকে ধরে ফেলে এবং উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই রাজুও প্রাণ হারায়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয়ের মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০