• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৫:১৭ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় গণপিটুনিতে তিনজন নিহতের ঘটনায় ৩৮ জনের নামে মামলা, গ্রেফতার ২

৫ জুলাই ২০২৫ দুপুর ১২:১৮:৩৭

কুমিল্লায় গণপিটুনিতে তিনজন নিহতের ঘটনায় ৩৮ জনের নামে মামলা, গ্রেফতার ২

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা মুরাদনগর বাঙ্গরা বাজার থানার কড়ইবাড়ি এলাকায় গণপিটুনিতে তিনজন নিহতের ঘটনায় চেয়ারম্যান শিমুল বিল্লাহসহ ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নিহত রুবি বেগমের মেয়ে রিক্তা বেগম বাদী হয়ে বাঙ্গরা থানায় মামলা দায়ের করেন।

এই ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

৪ জুলাই শুক্রবার রাত সাড়ে ৩টায় মুরাদনগরের আকবপুর এলাকায় সেনাবাহিনীর ক্যাপ্টেন আদিল শাহরিয়ারের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন

ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৬৮৪

গ্রেফতাররা হলেন  মো. সবির আহমেদ (৪৮) ও মো. নাজিমউদ্দীন বাবুল (৫৬)।

এর আগে ৩ জুলাই বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কড়ইবাড়ি গ্রামে স্থানীয়দের গণপিটুনিতে একই পরিবারের তিনজন নিহত হয়। স্থানীয়দের দাবি, নিহত পরিবারটি দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভের কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন খলিলুর রহমানের স্ত্রী রোকসানা বেগম ওরফে রুবি (৫৩), তার ছেলে রাসেল মিয়া (৩৫) ও মেয়ে তাসপিয়া আক্তার ওরফে জোনাকি (২৯)। এ ঘটনায় পরিবারের আরেক সদস্য রুমা আক্তার (২৮) গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন

শিবগঞ্জে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার ৩

তবে ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তারা। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০