• ঢাকা
  • |
  • রবিবার ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩০:১৮ (22-Nov-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালীতে নারীকে গলা কেটে হত্যা

২৯ মে ২০২৫ দুপুর ০২:৩৩:০৬

নোয়াখালীতে নারীকে গলা কেটে হত্যা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নে ঘরে ঢুকে আমেনা বেগম নামের এক নারীকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। তবে পুলিশ ও নিহতের স্বজনেরা তাৎক্ষণিক হত্যকান্ডের কোনো কারণ জানাতে পারেনি।  

২৯ মে বৃহস্পতিবার দুপুরের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এর আগে, ২৮ মে বুধবার রাত ১০টার দিকে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শতফুল গ্রামের সাইক্লোন শেল্টার সংলগ্ন মো.এমরান উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে একই দিন দিবাগত রাত সোয়া ২টার দিকে নিঝুমদ্বীপ পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহ উদ্ধার করে।  

আরও পড়ুন

আড়াইহাজারে ১০ জনকে আদালতে প্রেরণ

নিহত আমেনা বেগম একই গ্রামের মো. এমরান উদ্দিনের স্ত্রী। তিনি ৪ মেয়ে এবং দুই ছেলের জনক ছিলেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, এ ঘটনা কে বা কারা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে। দ্রুতই পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।   

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আড়াইহাজারে ১০ জনকে আদালতে প্রেরণ
আড়াইহাজারে ১০ জনকে আদালতে প্রেরণ
২২ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০২:১০





ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু
২২ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১৬:১৪



প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর
প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর
২২ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৭:২০