• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৪৭:১০ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

বৃদ্ধ কৃষককে পিটিয়ে হত্যা

২৯ মে ২০২৫ সকাল ০৮:১৫:০৩

বৃদ্ধ কৃষককে পিটিয়ে হত্যা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের মুড়াগাছা গ্রামে জমিতে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে মোকছেদ মোড়ল (৭০) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত মোকছেদ হরিহরনগর গ্রামের মৃত ওমর আলী শেখের ছেলে।

২৮ মে বুধবার বিকেলে মুড়াগাছা মাঠে এ মর্মান্তিক ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন মোকছেদের জমিতে ঢোকে প্রতিবেশী ছিদ্দিকের গরু ধান খেয়ে ফেলে। এ ঘটনায় মোকছেদ প্রতিবাদ করলে ছিদ্দিকের পরিবারের সাথে তার বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে ছিদ্দিকের পরিবারের সদস্য সিয়াম, আক্তারুলসহ চার-পাঁচজন সংঘবদ্ধভাবে মোকছেদের ওপর হামলা চালায়। তারা লাঠি দিয়ে মারধরের পাশাপাশি ইট দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।

আরও পড়ুন

ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৬৮৪

খবর পেয়ে তালা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এখনও পর্যন্ত কাউকে আটক করা যায়নি। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। গ্রামবাসী দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০