• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:১৯:১৬ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

পায়রা সেতুর টোলপ্লাজায় ২ ভুয়া র‌্যাব সদস্য আটক

১৪ মে ২০২৫ সকাল ১১:৪৩:৩৩

পায়রা সেতুর টোলপ্লাজায় ২ ভুয়া র‌্যাব সদস্য আটক

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর লেবুখালীর পায়রা সেতুর টোলপ্লাজায় তল্লাশি চালিয়ে ভুয়া দুই র‌্যাব সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

১৩ মে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় জব্দ করা হয় তাদের সঙ্গে থাকা র‌্যাবের তিনটি কটি, দুটি নকল পিস্তল, একটি ওয়াকিটকি, একই নম্বরের দুটি গাড়ির নাম্বার প্লেট ও ব্যবহৃত মোবাইল সেট।

আটকরা হলেন আলামিন দুয়ারী পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নে বাসিন্দা এবং তারেক ব্যাপারীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার। তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন

ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৬৮৪

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, মঙ্গলবারে রাত সাড়ে ৯টার দিকে পায়রা সেতুর টোলপ্লাজার চেকপোস্টে পুলিশের একটি দল সন্দেহজনক একটি প্রাইভেটকারকে থামিয়ে তল্লাশি চালায়। এ সময় চালকের পায়ের কাছে রাখা একটি ব্যাগের মধ্যে র‌্যাবের তিনটি কটি, দুটি নকল পিস্তল, একটি হ্যান্ডকাফ ও  একটি ওয়াকিটকি দেখতে পায়।

গাড়িতে চালকসহ মোট ৬ জন ছিলেন। জিজ্ঞাসাবাদের সময় তিনজন দৌড়ে পালিয়ে যান এবং চালক প্রাইভেটকার নিয়ে দ্রুত চালিয়ে পালিয়ে যান। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান ওসি।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, ভুয়া র‌্যাব পরিচয় দিয়ে ডাকাতির উদ্দেশ্যে এ দলটি পটুয়াখালী জেলায় প্রবেশ করছিল। তাদের দেয়া নাম পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩৯:২৮



একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০১:০৪




তানজিন তিশার বিরুদ্ধে মামলা, সমন জারি
তানজিন তিশার বিরুদ্ধে মামলা, সমন জারি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৪:৩৫

৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২৪:১১