• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই ফাল্গুন ১৪৩২ রাত ১০:৪৬:১৪ (28-Feb-2026)
  • - ৩৩° সে:

সাভারে পিতাকে কুপিয়ে খুন করে ৯৯৯ নম্বরে কল দিলেন মেয়ে

৮ মে ২০২৫ সকাল ১১:১৬:৫৬

সাভারে পিতাকে কুপিয়ে খুন করে ৯৯৯ নম্বরে কল দিলেন মেয়ে

সাভার প্রতিনিধি: ঢাকার সাভারে পিতা আব্দুর সাত্তারকে (৫৬) কুপিয়ে হত্যা করেছেন কন্যা জান্নাত জাহান শিফা (২৩) হয়েছেন। হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে নিজেই ঘটনা জানিয়েছেন জান্নাত।

৮ মে বৃহস্পতিবার ভোর ৪টায় সাভার পৌর মজিদপুর কাঠালবাগান এলাকায় আব্দুল কাদের বাড়ির ৫ম তলায় এ হত্যাকাণ্ড ঘটে।

Ad
Ad

আব্দুল কাদেরের বাড়ির কেয়ারটেকার রহিজ উদ্দিন বলেন, গত ৫ মাস আগে বাবা ও মেয়ে ভাড়া নিয়ে ওই বাসায় বসবাস শুরু করেন।

Ad

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে নিহতের মেয়ে জানান, আমি আমার পিতাকে হত্যা করেছি, আমাকে ধরে নিয়ে যান।

সাভার মডেল থানার ডিউটি অফিসার আব্দুর রশিদ জানান, ভোর রাত ৪টায় ৯৯৯ নম্বরে কল করে এক মেয়ে জানান, তার পিতাকে তিনি কুপিয়ে হত্যা করেছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত আব্দুর সাত্তারের মরদেহ উদ্ধার করে এবং মেয়েকে আটক করে।

জানা গেছে, নাটোরের সিংড়া থানার ভগা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে আব্দুর সাত্তার। গত ২০২২ সালে সিংড়া থানায় পিতার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিলেন মেয়ে জান্নাত। সেই মামলায় পিতা দীর্ঘ দিন জেলখেটে বের হয়ে আবার মেয়ের সাথেই বসবাস শুরু করেন সাভারে। সেই মামলার সূত্র ধরেই পিতার সাথে মেয়ে জান্নাতের বনিবনা হচ্ছিল না।

ঘাতক জান্নাত বলেন, ‘২০টি ঘুমের ঔষধ মিশিয়ে রাতে পিতাকে ভাত দিয়েছি। ভাত খেয়ে পিতা আব্দুর সাত্তার ঘুমিয়ে পড়লে ভোর ৪টার সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করি।’

সাভার মডেল থানার উপ-পরিদর্শক ইমরান হোসেন বলেন, ৯৯৯ নম্বরে কল পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় নিহতের মেয়ে জান্নাতকেও আটক করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শিবগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
শিবগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৩৮:২৬

যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস
যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস
২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:১৫:৫২

ঈদে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
ঈদে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:২৭


ইরানে হামলার নিন্দা জানাল জাতিসংঘ
ইরানে হামলার নিন্দা জানাল জাতিসংঘ
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২২:৪৫


সাতক্ষীরায় ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক
সাতক্ষীরায় ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৬:৩২



Follow Us