• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৪:২৭ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

পরকীয়ার জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

১৩ এপ্রিল ২০২৫ দুপুর ১২:১৫:৩৬

পরকীয়ার জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের কচুয়ার বিতারায় যুবলীগ নেতা ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী নুরুল হককে তিন বছর পূর্বের পরকীয়ার জের ধরে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

১২ এপ্রিল শনিবার রাত ১০টার সময় উপজেলার বিতারা ইউনিয়নের বিতারা গ্রামে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বিতারা গ্রামের মৃত সুলতানের ছেলে নুরুল হক বিতারা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি।

তাঁর স্ত্রী জাহানারা বেগম জানান, ‘শনিবার রাত সাড়ে নয়টায় ভাত খাওয়ার পর ওই ওয়ার্ডের গ্রাম পুলিশ জালাল আমার স্বামী নুরুল হককে পাশের বাড়ির আব্দুর রহিমের ছেলে শুকুর আলীর নির্দেশে তাদের বাড়িতে ডেকে নিয়ে যায়‌। তিন বছর আগে শুকুর আলীর প্রথম ডিভোর্সী স্ত্রীর সাথে আমার স্বামীর সম্পর্ক থাকা নিয়ে সন্দেহ করে। এ ঘটনায় রামদা দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে তাদের উঠানে ফেলে রাখে।

এ ব্যাপারে কচুয়ার ওসি মো. আজিজুল ইসলাম জানান, সংবাদ পেয়ে রাতেই নুরুল হকের মরদেহ উদ্ধার ও জিজ্ঞাসাবাদের জন্য গ্রাম পুলিশসহ ৩ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। মরদেহ ময়না তদন্তের জন্য চাঁদপুরের মর্গে প্রেরণ করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭