• ঢাকা
  • |
  • সোমবার ২রা অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৯:২৫:২২ (16-Nov-2026)
  • - ৩৩° সে:

চাচির দায়ের করা মামলায় ভাতিজা কারাগারে

৩ এপ্রিল ২০২৫ দুপুর ০১:৩২:৩১

চাচির দায়ের করা মামলায় ভাতিজা কারাগারে

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে এক প্রবাসীর স্ত্রীর (৩০) গোসলের ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগে দুই তরুণকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

৩ এপ্রিল বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

এর আগে বুধবার সকালে উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ চরপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ছাড়াও ভিডিওসহ দুইটি স্মার্টফোন জব্দ করেছে পুলিশ।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে সাংবাদিককে হত্যা চেষ্টা: জড়িতদের গ্রেফতারের ৪৮ ঘণ্টার আলটিমেটাম

গ্রেফতার হলো, উপজেলা চাপড়া ইউনিয়নের জয়নাবাদ চরপাড়া এলাকার রিয়াজ আলীর ছেলে রেজাউল ইসলাম (৩০) ও বিষু শেখের ছেলে মারুফ হোসেন (১৮)। তারা সম্পর্কে চাচাতো-ফুফাতো ভাই ও পেশায় দিনমজুর।

পুলিশ জানায়, গত সোমবার নিজবাড়ি থেকে এক কাতার প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও ধারণ করে রেজাউল ও মারুফ। বুধবার সকালে ওই নারীকে ধারণকৃত ভিডিও দেখিয়ে চাঁদা দাবি করেন তারা। এরপর ওই নারী কুমারখালী থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে রেজাউল ও মারুফকে গ্রেফতার করে। আসামি ও মামলার বাদী সম্পর্কে আপন চাচি-ভাতিজা বলে জানা গেছে।

মামলার বাদী ওই নারী বলেন, রেজাউল ও মারুফ গোপনে ভিডিও ধারণ করে চাঁদা দাবি করেছিলো। সুষ্ঠু বিচারের আশায় থানায় মামলা করেছি।

আরও পড়ুন

জামালপুর বিজিবির অভিযানে ভারতীয় নৌকা জব্দ

কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, চাচির ভিডিও ধারণ করার অভিযোগে পর্নোগ্রাফি মামলায় দুইজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







জামালপুর বিজিবির অভিযানে ভারতীয় নৌকা জব্দ
জামালপুর বিজিবির অভিযানে ভারতীয় নৌকা জব্দ
১৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২১:২৩