• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৭:৫৯ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

৩ ভাইয়ের ছুরিকাঘাতে অটোচালক খুন

১৭ মার্চ ২০২৫ সকাল ০৯:৪৭:৩৪

৩ ভাইয়ের ছুরিকাঘাতে অটোচালক খুন

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের পাহাড়তলীতে কথা কাটাকাটির জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে অটোচালক মুজিবুর রহমান (৩৭) নিহত হয়েছেন।

১৬ মার্চ রোববার সন্ধ্যা ৭টার দিকে পাহাড়তলী বাজারে এই ঘটনা ঘটে।

নিহত মুজিবুর রহমান স্থানীয় হালিমা পাড়া এলাকার মৃত আবদুর জলিলের পুত্র।

আরও পড়ুন

ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৬৮৪

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান ঘটনাটি নিশ্চিত করেছেন।

নিহতের ভাই তানভীর অভিযোগ করেন, পাহাড়তলীর একটি গ্যারেজে ইজিবাইক সংক্রান্ত দ্বন্দ্ব নিয়ে মুজিবুর রহমান ও পাশের ইসলামপুর এলাকার মো. হোছনের পুত্র গোলাম মোস্তফার কথা কাটাকাটি হয়। এসময় ক্ষিপ্ত হয়ে মুজিবুর রহমানকে ছুরিকাঘাত করে গোলাম মোস্তফা ও তার দুই ভাই। এতে গুরুতর আহত অবস্থায় দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি মো. ইলিয়াস খান বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। জড়িত বাকিদের আটকের চেষ্টা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০