• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৯:৫৩ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

পুকুরে বিষ দিয়ে দুই লাখ টাকার মাছ নিধন

১৫ মার্চ ২০২৫ সকাল ০৯:৪২:৫৭

পুকুরে বিষ দিয়ে দুই লাখ টাকার মাছ নিধন

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতি‌নি‌ধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পল্লীতে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এতে পুকুর মালিকের প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়‌নের বুজরুক বিষ্ণপুর গ্রা‌মে এ ঘটনা ঘটে। ওই গ্রা‌মের মৃত মহির উদ্দীন বাবুর ছেলে এন্তাজুল পৈত্রিক এক বিঘার একটি পুকুরে নিয়মিত মাছ চাষ করে জীবিকা নির্বাহ ক‌রে থা‌কেন।

১৪ মার্চ শুক্রবার সকালে লোকমুখে খবর পেয়ে পুকুরে এসে দেখতে পান মরা মাছ ভেসে উঠে পুকুর ছেয়ে গেছে। এতে তার প্রায় ৪০/৫০ মণ বি‌ভিন্ন প্রজা‌তির মাছ নষ্ট হয়েছে। বর্তমানে পরিবারের জীবন-জীবিকা নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি। এসময় কান্নায় ভেঙে পড়েন এন্তাজুলের স্ত্রী আলেয়া বেগম।

এন্তাজুলের দাবি, তাদের শরীকের লোকজন পূর্বশত্রুতার জেরে পুকুরে বিষ দিয়ে মাছগুলো মেরে ফেলেছেন। পুকুর পাড়ে একটি বিষাক্ত গ্যাস ট্যাবলেটের বোতলও পড়েছিল।

এ ব্যাপারে মহদীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রাহেদুল ইসলাম বাবু বলেন, এ ক্ষতিগ্রস্ত মাছ চাষিকে আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭