• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৩:৫৫:২৫ (12-Jun-2026)
  • - ৩৩° সে:

নড়াইলে প্রবাসীকে কুপিয়ে হত্যা

১৩ মার্চ ২০২৫ সকাল ১০:৩২:৪৪

নড়াইলে প্রবাসীকে কুপিয়ে হত্যা

কালিয়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার জয়নগর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আকরাম শেখ (৪৫) নামে এক প্রবাসী নিহত হয়েছেন।

১২ মার্চ বুধবার সন্ধ্যা ৭টার দিকে একটি চায়ের দোকানে প্রতিপক্ষরা পেছন থেকে অতর্কিতভাবে হামলা করে তাকে হত্যা করে।

নিহত আকরাম শেখ চর শুকতাইল গ্রামের মো. হেকমত শেখের ছেলে।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, আনসার জুমাদ্দার গ্রুপের সাথে হেকমত শেখ গ্রুপের দীর্ঘদিন ধরে ঝামেলা চলে আসছিল। তার জের ধরে বুধবার সন্ধ্যায় হেকমত শেখের ছেলে প্রবাসী আকরাম শেখ তফসিরের চায়ের দোকানে চা পান করেতে গেলে পিছন থেকে আনসার জুমাদ্দার গ্রুপের ১৫/২০ জন আকরাম শেখের উপর অতর্কিত হামলা করে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু
বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু
১২ জুন ২০২৬ বিকাল ০৩:৪৩:৩৭







৪০ বছর পর এক ফ্রেমে রজনীকান্ত-হৃতিক
৪০ বছর পর এক ফ্রেমে রজনীকান্ত-হৃতিক
১২ জুন ২০২৬ দুপুর ০১:০৯:০৩


Follow Us