• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৪:৩২ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

পলাশবাড়ীতে সার্কেল অফিসের সামনে থেকে ট্রান্সফরমার চুরি

১৩ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১০:৪৭:৪১

পলাশবাড়ীতে সার্কেল অফিসের সামনে থেকে ট্রান্সফরমার চুরি

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী‌তে পলাশবাড়ী-গাইবান্ধা সড়কে সহকারী পুলিশ কমিশনার (সি-সার্কেল) অফিসের সামনে থেকে ১১ ফেব্রুয়ারি বুধবার দিবাগত রাতে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি হয়েছে।

চুরির বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী নেসকো আবাসিক প্রকৌশলী মো. হারুন অর রশীদ। এ বিষয়ে ইতোমধ্যে থানায় অভিযোগও করা হয়েছে বলেও তিনি জানান।

ট্রান্সফরমার চুরির বিষয়ে একাধিক নেসকো গ্রাহক বলেন, এটা দুঃখজনক। একটি জনবহুল এলাকার সড়ক থেকে এতো বড় একটি বিদ্যুতের ট্রান্সফরমা চুরি হয়ে যাওয়া স্বাভাবিক বিষয় নয়।

তারা জানান, কিছু দিন আগে প্রফেসরপাড়া আবাসিক এলাকা থেকে একাধিক বাসা বাড়ী থেকে বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরি হয়েছে। এছাড়াও থানা থেকে তিন কিলোমিটার দূরে জুনদহ বাজার এলাকার ৫-৬টি চাউল কলের বিদ্যুতের সংযোগ লাইলের তার চুরি হয়েছে। এসব চুরির বিষয়ে পলাশবাড়ী থানাকে মৌখিকভাবে অবহিত করা হলেও কোনো প্রকার পদক্ষেপ নিতে দেখা যায়নি।

ধারাবাহিকভাবে বিদ্যুতের তার ও ট্রান্সফরমার চুরির বিষয়ে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মো. জুলফিকার আলি ভুট্টো বলেন, আমারা সোর্স লাগিয়েছি। অচিরেই বিদ্যুতের তার ও ট্রান্সফরমার চোরের সংঘবদ্ধ দলকে আমরা ধরতে সক্ষম হবো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭