• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৫:০২ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

পাইকগাছায় ব্যবসায়ীর টাকা ছিনতাই, গ্রেফতার ১

১৯ জানুয়ারী ২০২৫ দুপুর ১২:২৫:৫৭

পাইকগাছায় ব্যবসায়ীর টাকা ছিনতাই, গ্রেফতার ১

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে মৎস্য ব্যবসায়ীর টাকা ছিনতায়ের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় পাইকগাছা থানায় মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেফতার করে তার কাছ থেকে ছিনতায়ের ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক শামীম রেজা জানান, সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের শেখ আনোয়ার হোসেনের ছেলে মাছ ব্যবসায়ী সোহেল রানা(৩৫) গত ১৪ জানুয়ারি ব্যবসার জন্য পাইকগাছায় আসার পথে হরিঢালী ইউনিয়নের মামুদকাটি শিকদার মোড়ে ৩/৪ জন অজ্ঞাত ব্যক্তি তার মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে নগদ ৩২ হাজার টাকা এবং তার বিকাশ একাউন্ট ও নগদ একাউন্ট থাকা সকল টাকা উত্তাল করে নেয়।

আরও পড়ুন

ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৬৮৪

এ ঘটনায় সোহেল রানা বাদী হয়ে ১৭ জানুয়ারি শুক্রবার থানায় মামলা করেন। পুলিশ তথ্য প্রযুক্তি ও বিকাশের সূত্র ধরে হরিঢালী ইউনিয়নের মামুদকাটি গ্রামের আব্দুল্লাহ সরদারের ছেলে তৈয়বুর রহমান বাবু(২২) কে গ্রেফতার করে। তার স্বীকারোক্তি মোতাবেক তার নিকট থেকে ৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সবজেল হোসেন জানান, আসামি তৈয়বুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতার করার চেষ্টা অব্যহত রয়েছে। ১৮ জানুয়ারি শনিবার বিকালে গ্রেফতার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০