• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই ফাল্গুন ১৪৩২ রাত ১০:৪৬:০৮ (28-Feb-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় কার্টুনে মোড়ানো নবজাতক কন্যার মরদেহ উদ্ধার

২ জানুয়ারী ২০২৫ সকাল ০৮:৪৩:৫০

কুমিল্লায় কার্টুনে মোড়ানো নবজাতক কন্যার মরদেহ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার বারেরা গ্রাম থেকে অজ্ঞাত একদিন বয়সী এক কন্যা নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে দেবিদ্বার থানা পুলিশ।

১ জানুয়ারি বুধবার ভোষনা হাছানিয়া দারুল উলুম মাদ্রাসার পাশে দেবিদ্বার-চান্দিনা সড়কের বারেরা থেকে কার্টুন বক্স মোড়ানো  নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে নবজাতকের পরিচয় জানা যায়নি।

Ad
Ad

পুলিশ ও স্হানীয় সূত্রে জানা যায়, বারেরা এলাকার তিন শিশু সকালে খেজুরের রস সংগ্রহ করতে এসে, দেবিদ্বার-চান্দিনা সড়কের পাশে একটি কার্টুন বক্স দেখতে পায়। পরে তারা খুলে দেখে একটি নবজাতকের মৃতদেহ। শিশুরা স্হানীয়দের খবর দিলে তারা এসে একদিন বয়সী একটি কন্যা নবজাতকের মৃতদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে তারা নবজাতকের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।

Ad

এ বিষয়ে দেবিদ্বার থানার উপ-পরিদর্শক এসআই কামরুল হাসান জানান, খবর পেয়ে একদিন বয়সী এক কন্যা নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছি। প্রাথমিক অনুসন্ধানে কোনো পরিচয় সনাক্ত করা যায়নি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শিবগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
শিবগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৩৮:২৬

যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস
যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস
২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:১৫:৫২

ঈদে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
ঈদে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:২৭


ইরানে হামলার নিন্দা জানাল জাতিসংঘ
ইরানে হামলার নিন্দা জানাল জাতিসংঘ
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২২:৪৫


সাতক্ষীরায় ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক
সাতক্ষীরায় ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৬:৩২



Follow Us