• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ দুপুর ১২:৩৯:৩৬ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

বুড়িচংয়ে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

১৬ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১৮:১১

বুড়িচংয়ে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলায় অস্ত্রসহ মো. মাসুদ আলম (২৩) নামের এক সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী।

আটক মাসুদ কুমিল্লা সদর উপজেলার দৌলতপুর এলাকার আহসান উল্ল্যাহর ছেলে।

১৬ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এ সময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, বল অ্যামো ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

যৌথবাহিনী সূত্র জানায়, গত ৮ সেপ্টেম্বর হতে যৌথ বাহিনীর নেতৃত্বে ৪/৫ আগস্ট কুমিল্লার বিভিন্ন স্থানে আন্দোলনরত নিরীহ ছাত্র জনতার উপর আক্রমণকারী সন্ত্রাসীসহ সকল অস্ত্রধারী সন্ত্রাসী আটক এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে।

আটক হওয়া অস্ত্রধারী সন্ত্রাসী মো. মাসুদ আলমকে বুড়িচং থানা পুলিশের কাছে সন্ধ্যায় হস্তান্তর করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
২৬ অক্টোবর ২০২৬ সকাল ১১:২০:১৪

ফারিণ, সাবিলা ও মেহজাবীন পথেই কি এবার সাফা?
ফারিণ, সাবিলা ও মেহজাবীন পথেই কি এবার সাফা?
২৬ অক্টোবর ২০২৬ সকাল ১১:০১:৫০