• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ০১:২৯:৩৭ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

ময়মনসিংহে সড়কে চাঁদাবাজি: র‍্যাবের হাতে আটক ৭

১৫ জুলাই ২০২৪ দুপুর ০১:০১:৩০

ময়মনসিংহে সড়কে চাঁদাবাজি: র‍্যাবের হাতে আটক ৭

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে বিভিন্ন সড়কে পণ্যবাহী গাড়িতে প্রকাশ্যে চাঁদাবাজির সময় সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের ৭ সক্রিয় সদস্যকে আটক করেছে র‍্যাব-১৪।

১৫ জুলাই সোমবার দুপুরে র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র‍্যাব।

Ad
Ad

র‍্যাব জানায়, র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মুহা. জাহিদ হাসানের নেতৃত্বে ১৪ জুলাই রোববার রাত ১১টা থেকে ১টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মুক্তাগাছা ও শম্ভুগঞ্জ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় চাঁদা আদায়ের নগদ ২৭ হাজার ৫১০ টাকা, ৫টি মোবাইল ফোন, ৪টি লাঠি এবং বিপুল পরিমাণ চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়েছে।  

Ad

ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার ময়মনসিংহ-জামালপুর-টাঙ্গাইলগামী মহাসড়কের মুক্তাগাছা বাজার এলাকা থেকে মো. শাহিন খাঁন (৪০), মো. শফিকুল ইসলাম (৩০), মো. মাহবুবুর রহমান সোহাগ (৩৭), মো. জুলহাস (৪০), মো. জুয়েল (৪৮) ও মো. কাইয়ুম (৩০) নামে ৬ জনকে পণ্যবাহী গাড়ি থেকে চাঁদা আদায়কালে আটক করেছে র‍্যাব-১৪।

অপরদিকে জেলার কোতোয়ালি থানার শম্ভুগঞ্জ বাজার এলাকা থেকে মো. মোয়াজ্জেম হোসেন (৪০) নামে আরেক চাঁদাবাজকে আটক করেছে র‍্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা উক্ত চাঁদাবাজির সাথে তাদের সম্পৃক্ততার বিষয় স্বীকার করেছে বলে জানায় র‍্যাব।

আটক আসামিদের বিরুদ্ধে এজাহার দায়ের করে তাদের ময়মনসিংহের কোতোয়ালি ও মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। জনস্বার্থে র‍্যাবের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় র‍্যাব। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us