• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৩:১২:৪৫ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

সিলেটে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

২৬ জুন ২০২৪ সকাল ১১:৩১:৩৬

সিলেটে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

সিলেট ব্যুরো: সিলেটের গোয়াইনঘাটে ২২ বছরের এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- গোয়াইনঘাটের পূর্বজাফলং ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মন্তাজ আরীর ছেলে আকরাম হোসেন (৩৫), একই উনিয়নের গুচ্ছ গ্রামের মৃত আলা উদ্দিনের ছেলে জামাল উদ্দিন (৩৩) ও রসুলপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মাসুদ রানা (২৩)।

২৫ জুন মঙ্গলবার নির্যাতিতা তরুণী বাদী হয়ে ৫ জনকে আসামি করে গোয়াইনঘাট থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করে।

আরও পড়ুন

জামালপুরে মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড

মামলা সূত্রে জানা যায়, গোয়াইনঘাট উপজেলার পুর্ব জাফলং ইউনিয়নের রসুলপুর গ্রামের একটি কলোনির ভাড়াটিয়া এক তরুণীকে (২২) শনিবার রাতে অভিযুক্ত শাহজাহান ও ফরিদসহ কয়েকজন জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী হাজী সুনামিয়া জুনের নির্জন একটি জায়গায় নিয়ে যায়। পরে পাঁচজন মিলে ওই তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে অচেতন অবস্থায় ফেলে রেখে চলে যায়।

স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে স্বজনরা গিয়ে তাকে উদ্ধার করে গোয়াইনঘাট থানা পুলিশকে খবর দেন।

পরে পুলিশ গিয়ে রাতেই ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন

সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামালপুরে মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড
জামালপুরে মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড
২৯ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:০৩:১০



লিবিয়া থেকে দেশে ফিরেছে আরও ১৭২ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরেছে আরও ১৭২ বাংলাদেশি
২৯ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৪১:১৪