• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:৩৫:২৩ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

ফেসবুকে গ্রুপ খুলে অসামাজিক কর্মকাণ্ড করায় কলেজ ছাত্র গ্রেফতার

২২ এপ্রিল ২০২৪ সকাল ০৯:৫৮:৫৯

ফেসবুকে গ্রুপ খুলে অসামাজিক কর্মকাণ্ড করায় কলেজ ছাত্র গ্রেফতার

বরিশাল ব্যুরো: ফেসবুকে ১৩টি গ্রুপ খুলে অসামাজিক কার্যকলাপ করার অপরাধে আবু বক্কর (১৯) নামে এক কলেজ ছাত্রকে আটক করেছে বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশ।

২০ এপ্রিল শনিবার বিকেলে কোতয়ালী মডেল থানায় এক সংবাদ সম্মেলনের মধ্যদিয়ে এই তথ্য দেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূইয়া।

আটক আবু বক্কর পটুয়াখালী জেলার রনগোপালদী ইউনিয়নের মো. হেলাল গাজীর ছেলে। সে বরিশাল আলেকান্দা কলেজের এইচএসসি শিক্ষার্থী।

সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার বলেন, গত একমাস যাবত কোতয়ালী থানার সাইবার টিম ফেসবুকের গ্রুপভিত্তিক এই চক্রটিকে ধরার জন্য অভিযান চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে বরিশাল নগরীর কাশিপুর এলাকা থেকে আবু বক্করকে আটক করা হয়। সে বরিশাল নথুল্লাবাদ আবাসিক হোটেলসহ ১৩টি হোটেলের নামে ফেসবুকে গ্রুপ খুলে তরুণ-তরুণী এবং স্কুল-কলেজের ছাত্রীদের অসামাজিক কর্মকাণ্ড করাতো। এছাড়াও বিভিন্ন অসামাজিক ছবি তুলে অর্থ আদায় করতো।

চক্রটির সাথে জড়িত অন্যদের আটকে পুলিশের অভিযান চলছে।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩২:৪২

ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৭:২৯

বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৯:২৩

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৪:১৯

যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৩২:৫২

ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২৩:০০