• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২২শে মাঘ ১৪৩২ রাত ০৩:৪৬:৫২ (05-Feb-2026)
  • - ৩৩° সে:

রুমা সোনালী ব্যাংকে ডাকাতি, টাকাসহ ১৪টি অস্ত্র লুট, ম্যানেজারকে অপহরণ

৩ এপ্রিল ২০২৪ সকাল ০৭:৪৭:৪৪

রুমা সোনালী ব্যাংকে ডাকাতি, টাকাসহ ১৪টি অস্ত্র লুট, ম্যানেজারকে অপহরণ

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের রুমা সোনালী ব্যাংকে সশস্ত্র সংঘবদ্ধ সন্ত্রাসীরা হামলা চালিয়ে বিপুল পরিমাণ টাকা ও নিরাপত্তায় ব্যবহার করা ১৪টি আগ্নেয়াস্ত্র লুট করে নিয়ে গেছে। একই সাথে ব্যংক ম্যানেজার মো. নেজাম উদ্দিনকেও অপহরণ করা হয়েছে।

Ad

২ এপ্রিল মঙ্গলবার আনুমানিক রাত সাড়ে ৮টায় উপজেলা সদরের সোনালী ব্যাংকে এ ডাকাতির ঘটনা ঘটে।

Ad
Ad

স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৮টায় ৪০-৫০ জনের সশস্ত্র সন্ত্রাসী দল হামলা চালিয়ে গ্রিল ভেঙ্গে ব্যাংকের লকারে থাকা টাকা, নিরাপত্তায় ব্যবহার করা ১৪টি আগ্নেয়াস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণ করে নিয়ে যায়। বর্তমানে সেনাবাহিনী ও পুলিশ ব্যাংকটি ঘিরে রেখেছে।

রুমা উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা জানান, রাত সাড়ে ৮টায় নামাজের সময় আনুমানিক ৪০-৫০ জনের কেএনএফ সদস্য চতুর্দিকে ঘেরাও করে সবার মোবাইল কেড়ে নিয়ে পুলিশ ও আনসার সদস্যের অস্ত্র লুট করে সোনালী ব্যাংক ম্যানেজার মো. নিজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে গেছে।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)  মো. দিদারুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ব্যাংকটিতে ডাকাতির ঘটনায় ১৪টি আগ্নেয়াস্ত্র ও ব্যাংক ম্যানেজারকে অপহরণ করে নিয়ে গেছে। তবে টাকার পরিমাণ সঠিক জানাতে পারেননি তিনি।

এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয়রা খুবই আতংকে রয়েছে। পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কড়াইল বস্তিতে বিএনপির ফ্রি ওয়াই-ফাই চালু
কড়াইল বস্তিতে বিএনপির ফ্রি ওয়াই-ফাই চালু
৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪২:৩৮








শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি
শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি
৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২১


Follow Us