• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৪:৫৭ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

রাজশাহীতে র‌্যাবের একাধিক অভিযানে অস্ত্র-মাদকসহ আটক ১০

৩০ মার্চ ২০২৪ রাত ০৯:৪১:০৪

রাজশাহীতে র‌্যাবের একাধিক অভিযানে অস্ত্র-মাদকসহ আটক ১০

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে র‌্যাবের একাধিক অভিযানে অস্ত্র ও মাদকসহ ১০ জনকে আটক করা হয়েছে।

৩১ মার্চ শনিবার র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব ৫)-এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন আলীগঞ্জ নতুনপাড়া নামক এলাকায় এক অভিযান পরিচালনা করে ৯৮৫ পিস ইয়াবা, নগদ অর্থসহ ২ জনকে আটক করেছে র‌্যাব-৫। র‌্যাবের নিয়মিত অভিযানে ৩০ মার্চ শুক্রবার গভীর রাতে কাশিয়াডাঙ্গা থানা অধীনস্থ গোলজারবাগ গুড়িপাড়ার  রফিকুল ইসলামের ছেলে সানোয়ার হোসেন মান্না (২৭) ও রাজপাড়া থানধীন পূর্ব মোল্লাপাড়া আলীগঞ্জ গ্রামের আজাহার আলীর ছেলে মো. রাসেল (২৭)-কে আটক করা হয়।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

২৯ মার্চ বৃহস্পতিবার রাতে মহানগরীর চন্দ্রিমা থানাধীন ছোটবনগ্রাম নামক এলাকায় অভিযান পরিচালনা করে ২৫০ গ্রাম গাঁজাসহ ৭ জনকে আটক করা হয়। আটকরা হলো- মো. রঞ্জু (৪০), মো. নয়ন আলী (৩২), মো. আরমান (৩০), মো. রজব আলী (২৯), মো. তমাল হোসেন (৩১), মো. বিপুল হোসেন (৩৬) ও মো. আলাউদ্দিন মিয়া (৫৫)।

একই দিন অপর একটি আভিযানে জেলার পুঠিয়া থানাধীন শিবপুর হাট নামক এলাকা থেকে ২টি ওয়ান শুটারগানসহ শাকিব (৩২) নামে একজনকে আটক করে র‌্যাব-৫। আটক ব্যাক্তি চারঘাট থানাধীন হলিদাগাছী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

প্রত্যেক আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০