• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪২:৪৪ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

রাঙামাটি শহর থেকে অস্ত্রের মুখে নির্মাণ শ্রমিককে অপহরণ করেছে পাহাড়ি সন্ত্রাসীরা

৩ মার্চ ২০২৪ সকাল ০৮:২৭:৫৪

রাঙামাটি শহর থেকে অস্ত্রের মুখে নির্মাণ শ্রমিককে অপহরণ করেছে পাহাড়ি সন্ত্রাসীরা

রাঙামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি শহর থেকে অস্ত্রের মুখে টিটু নামের এক নির্মাণ শ্রমিককে তুলে নিয়ে গেছে উপজাতীয় সন্ত্রাসীরা।

২ মার্চ শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার সময় শহরের কলেজ গেইট এলাকা থেকে তাকে তুলে নিয়ে গেছে বলে জানা গেছে।

কলেজ গেইট এলাকায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের রেস্ট হাউস নির্মাণ কাজে নিয়োজিত ছিলেন তিনি।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

সংশ্লিষ্ট উন্নয়ন কাজের বাস্তবায়নকারী ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্ণধার মোহাম্মদ সেলিম উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রাঙ্গামাটি কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জানিয়েছেন, বিষয়টি আমরা এইমাত্র জানলাম। খোঁজ নিয়ে বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

জানাগেছে, সাম্প্রতিক সময়ে রাঙামাটি শহরে ঘাঁটি গেড়ে বসা একটি আঞ্চলিক সংগঠনের উপজাতীয় সন্ত্রাসীরা চাঁদার দাবিতে টিটুকে ফোন করে তাদের সাথে দেখা করতে বলেছিলো। টিটু দেখা না করায় শনিবার মধ্যরাতে অস্ত্রের মুখে তুলে নিয়ে গেছে। টিটুর বাসা কলেজ গেইট এলাকায় এবং সে নির্মাণ শ্রমিক। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ট্রাফিক আইন লঙ্ঘন: ডিএমপির ২০৩০ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘন: ডিএমপির ২০৩০ মামলা
২৬ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪১:৫২




‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি
‘ডি-থ্রি’ নিলামে জাতীয় তারকাদের নিয়ে কাড়াকাড়ি
২৬ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১৮:৪২