• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে ফাল্গুন ১৪৩২ সকাল ১০:১৩:২০ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

গুইমারা পুলিশের অভিযানে অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক

২ মার্চ ২০২৪ সকাল ০৮:৪৮:১৯

গুইমারা পুলিশের অভিযানে অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারায় পুলিশের অভিযানে দেশে তৈরি অস্ত্রসহ দারাছ চন্দ্র চাকমা(২২) নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

১ মার্চ শুক্রবার বিকেলে গুইমারার ডাক্তার টিলা এলাকা থেকে ওই সন্ত্রাসীকে আটক করে গুইমারা থানা পুলিশ।

Ad
Ad

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা থানার এসআই মো. আমিনুল ইসলাম ভূঞার নেতৃত্বে পুলিশের একটি টিম গুইমারা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ডাক্তার টিলা এলাকার নাবাং পাড়া বিশ্ব শান্তি বৌদ্ধ বিহারের সামনে থেকে দেশে তৈরি একটি পিস্তল (পাইপগান) ও দুই রাউন্ড কার্তুজসহ সন্ত্রাসী দারাছ চন্দ্র চাকমাকে আটক করে।

Ad

আটক দারাছ চন্দ্র চাকমা মাটিরাঙ্গা পৌরসভাধীন ৩নং ওয়ার্ড চাকমা পাড়া এলাকার রাঙ্গা মনি চাকমার ছেলে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, আটক আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় মামলা রুজু করা হয়েছে। গুইমারাকে সন্ত্রাস মুক্ত রাখতে পুলিশ কাজ করে যাচ্ছে। অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





কালিয়াকৈরে ৩৯টি এতিমখানায় খেজুর বিতরণ
কালিয়াকৈরে ৩৯টি এতিমখানায় খেজুর বিতরণ
১৪ মার্চ ২০২৬ সকাল ০৯:৩০:৫০



আমিরাতে এক বাংলাদেশিসহ গ্রেফতার ১০
আমিরাতে এক বাংলাদেশিসহ গ্রেফতার ১০
১৪ মার্চ ২০২৬ সকাল ০৯:১৬:৩৮




Follow Us