• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:১৯:১৭ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

বাগেরহাটের চিতলমারীতে সাড়ে তিন বছরের শিশুকে হত্যা, আটক ১

২৯ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১১:৩২:৫২

বাগেরহাটের চিতলমারীতে সাড়ে তিন বছরের শিশুকে হত্যা, আটক ১

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে শিহাব শেখ নামের সাড়ে তিন বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। ২৮ ফেব্রুয়ারি বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হিজলা গ্রামের হামিম শেখের ঘর থেকে পুলিশ ওই শিশুর মরদেহ উদ্ধার করে। এদিন বিকেল থেকে নিখোঁজ ছিল শিশু শিহাব শেখ।

শিশু শিহাবকে হত্যার দায়ে হামীম শেখ (১৭) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ।

হত্যার শিকার শিশু শিহাব চিতলমারী উপজেলার হিজলা গ্রামের ফরহাদ শেখের ছেলে।

আরও পড়ুন

ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৬৮৪

আটক হামিম শেখ(১৭) একই এলাকার রমজান শেখের ছেলে এবং শিহাবের প্রতিবেশী। গ্রেপ্তার হামিমের ঘর থেকে শিহাবের পরিহিত প্যান্ট ও পায়ের স্যান্ডেল উদ্ধার করেছে পুলিশ।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান বলেন, শিশুর শিহাবের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হবে।

তিহি আরও বলেন, এ ঘটনায় হামিম শেখ নামের এক কিশোরকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায়ের স্বীকার করেছে। বিকেলে শিহাবের হাত পা বেঁধে হত্যা করে নিজ ঘরের পাশে ফেলে রাখে হামিম। এই ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কিনা এবং হত্যার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করেছে বলে জানান এই কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩৯:২৮



একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০১:০৪




তানজিন তিশার বিরুদ্ধে মামলা, সমন জারি
তানজিন তিশার বিরুদ্ধে মামলা, সমন জারি
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৪:৩৫

৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২৪:১১