• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা চৈত্র ১৪৩২ সকাল ০৯:৩৬:০৬ (17-Mar-2026)
  • - ৩৩° সে:

জৈন্তাপুরে ভারতীয় ৫৫ বস্তা চিনি, ১০ বস্তা পেঁয়াজ জব্দ

২৮ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০১:০৮:৪৬

জৈন্তাপুরে ভারতীয় ৫৫ বস্তা চিনি, ১০ বস্তা পেঁয়াজ জব্দ

সিলেট প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর থানা পুলিশের চোরাচালানবিরোধী পৃথক দুটি অভিযানে ৫৫ বস্তা ভারতীয় চিনি, ১০ বস্তা পেঁয়াজসহ একটি ট্রাক ও একটি পিকআপ জব্দ করা হয়েছে।

২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে এই অভিযান পরিচালনা করা হয়।

Ad
Ad

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।

Ad

তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ৩৫ বস্তা ভারতীয় চিনিসহ একটি পিকআপ জব্দ করা হয়। অন্যদিকে রাত দেড়টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের চাঙ্গীল এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে ২০ বস্তা ভারতীয় চিনি, ১০ বস্তা পেঁয়াজসহ একটি ডিআই ট্রাক জব্দ করা হয়। দুটি অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িচালকসহ চোরাকারবারিরা পালিয়ে যায়।

জৈন্তাপুর মডেল থানার ওসি তাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে দুটি গাড়িসহ ৫৫ বস্তা ভারতীয় চিনি ও ১০ বস্তা পেঁয়াজ আটক করেছি। এ বিষয়ে দুটি পৃথক মামলা করা হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
১৭ মার্চ ২০২৬ সকাল ০৯:৩৩:৩৫



টিভির পর্দায় আজকের খেলা
টিভির পর্দায় আজকের খেলা
১৭ মার্চ ২০২৬ সকাল ০৯:০৫:২৬






শেখ মুজিবুর রহমানের ১০৭তম জন্মদিন আজ
শেখ মুজিবুর রহমানের ১০৭তম জন্মদিন আজ
১৭ মার্চ ২০২৬ সকাল ০৮:১৭:০৪


Follow Us