• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৮:০১ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

কাহারোলে ইয়াবাসহ আটক ১

২২ জানুয়ারী ২০২৪ দুপুর ০১:৫৫:০০

কাহারোলে ইয়াবাসহ আটক ১

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে ৫ পিস ইয়াবাসহ নাদিম হোসেন মুরাদ (২৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

২১ জানুয়ারি রোববার রাত ১০টায় উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ভাতগাঁও শিক্ষা নিকেতন হাই স্কুল মাঠের গেট থেকে তাকে আটক করা হয়।

আটক মুরাদ সুন্দরপুর ইউনিয়নের বগুড়াপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে। 

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রির খবর পায় পুলিশ। কাহারোল থানার এসআই মনিরুজ্জামানের নেতৃত্বে ও এএসআই রাখিবুল ইসলাম সঙ্গীয় একদল পুলিশ সদস্য ভাতগাঁও শিক্ষা নিকেতন হাই স্কুল মাঠের গেটে অভিযান চালিয়ে নাদিম হোসেন মুরাদকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১১০০টাকা জব্দ করা হয়।

কাহারোল থানার ওসি ফারুকুল ইসলাম জানান, এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০