• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৩০:৫২ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

বান্দরবানে তিন কেজি আফিমসহ আটক ১

১৭ জানুয়ারী ২০২৪ সকাল ০৮:৩৪:১২

বান্দরবানে তিন কেজি আফিমসহ আটক ১

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে তিন কেজি আফিমসহ লেম থার সাং বম নামে এক যুবককে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)’র সদস্যরা।

১৬ জানুয়ারি মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় বান্দরাবান সদর উপজেলার বালাঘাটা স্বর্ণমন্দির এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক লেম থার সাং বম (৩৩)  রুমা উপজেলার সুলোপি পাড়া এলাকার পাম কুম বমের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বালাঘাটার স্বর্ণমন্দির এলাকায় অভিযান পরিচালনা করে এনএসআই’র সদস্যরা। এসময় তিন কেজি নিষিদ্ধ মাদক আফিম নিজ হেফাজতে রাখার দায়ে লেম থার সাং বম নামে এক যুবককে আটক করে থানায় হস্থান্তর করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিষিদ্ধ মাদক আফিমসহ আটক লেম থার সাং বমের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রসঙ্গত এর আগে ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি বান্দরবানের কুহালং এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে সাড়ে তিন কেজি আফিমসহ একজনকে গ্রেফতার করেছিল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:২২