• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৫:১০ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

নলছিটিতে জাল টাকাসহ কারারক্ষী আটক

২৯ ডিসেম্বর ২০২৩ সকাল ১০:৫৯:২৪

নলছিটিতে জাল টাকাসহ কারারক্ষী আটক

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে জাল টাকাসহ আবু জাফর সিকদার (৪৫) নামে জেলা কারাগারের একজন কারারক্ষীকে আটক করেছে পুলিশ।    

২৮ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় মগর ইউনিয়নের আমিরাবাদ বাজার থেকে তাকে আটক করা হয়। কারারক্ষী আবু জাফর বরিশাল কোতোয়ালি থানার চণ্ডীপুর এলাকার মহব্বত আলী সিকদারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় আবু জাফর আমিরাবাদ বাজারে এক দোকানদারকে ৫০০ টাকার একটি জাল নোট দেয়। পরে আকন ট্রের্ডাস নামে আরেক দোকানদারকে সাবান কিনে আরেকটি ৫০০ টাকার নোট দেয়।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

ব্যবসায়ীদের সন্দেহ হলে তাকে আটক করে নলছিটি থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় তার কাছ থেকে ৫০০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

নলছিটি থানার ওসি মুরাদ আলী বলেন, আবু জাফর নিজেই স্বীকার করেছে, সে ঝালকাঠির জেলা কারাগারের কারারক্ষী। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০