• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৪৬:৫৩ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

মিঠাপুকুরে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা

৬ নভেম্বর ২০২৩ সকাল ০৮:১৮:১০

মিঠাপুকুরে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা

রংপুর ব্যুরো: রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের জামায়াত মনোনীত নির্বাচিত চেয়ারম্যান মাহবুবুর রহমানকে মাছ কাটা বটি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার অভিযোগে হারুন নামের এক ব্যাক্তিকে আটক করেছে জনতা। ৫ নভেম্বর রোববার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় পায়রাবন্দ বাজারে এ ঘটনা ঘটে।

নিহত মাহবুবার রহমান মিঠাপুকুর উপজেলার ৩নং পায়রাবন্দ ইউনিয়নের জামায়াত মনোনীত নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তিনি রংপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বর্তমানে মিঠাপুকুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারির দায়িত্বে ছিলেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পায়রাবন্দ বাজারের দোকানের কার্যক্রম শেষে বন্ধ করে বাড়ি যাওয়ার প্রস্তুতিকালে হারুন নামের ওই ব্যক্তি হঠাৎ করেই মাছ কাটা বটি নিয়ে এলোপাতাড়ি কোপায় চেয়ারম্যানকে। এ সময় হারুনকে আটক করে স্থানীয়রা। চেয়ারম্যান মাহবুবুর রহমানকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এ বিষয়ে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান বলেন, আমরা খবর পেয়েছি চেয়ারম্যানকে মাছ কাটা কাটার বটি দিয়ে এক ব্যাক্তি কুপিয়েছে। চেয়ারম্যান মারা গেছেন। অভিযুক্ত ব্যক্তি আটক আছে। এলাকার পরিস্থিতি থমথমে। তবে আমরা বাড়তি সতর্কতা নিয়েছি, যাতে কোনো প্রকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০