• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৩০:৩৯ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

রাজবাড়ীতে অস্ত্রসহ যুবক গ্রেফতার

২২ অক্টোবর ২০২৩ রাত ০৯:২৬:৪০

রাজবাড়ীতে অস্ত্রসহ যুবক গ্রেফতার

রাজবাড়ি প্রতিনিধি: রাজবাড়ীতে অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব। ২২ অক্টোবর রোববার দুপুরে প্রেসব্রিফিংয়ে এ খবর জানান ফরিদপুর র‌্যাব-১০ এর কোম্পানি কমান্ডার শাইখ আক্তার।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজবাড়ী সদর উপজেলার দর্পনারায়নপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী মো. ইমরান হোসাইনকে (৩২) গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১ টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ১ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেফতার ইমরান রিদপুর জেলার আলফাডাঙ্গা থানার সিকিপাড়া গ্রামের মো. হাবিবুর রহমান এর ছেলে।

প্রাথমি জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার ইমরান একজন অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী। সে বেশ কিছুদিন যাবৎ রাজবাড়ী ও আশেপাশের বিভিন্ন এলাকায় চাঁদাবাজ, ছিনতাইকারীসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ব্যক্তিদের অস্ত্র সরবরাহ করে আসছিলো।

গ্রেফতার ইমরানের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:২২