• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৪:৫৫ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

নলছিটিতে ১ ট্রাক অবৈধ পলিথিনসহ আটক ২

১৯ অক্টোবর ২০২৩ বিকাল ০৫:৪৭:০৪

নলছিটিতে ১ ট্রাক অবৈধ পলিথিনসহ আটক ২

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে ৬ টন অবৈধ পলিথিনসহ একটি ট্রাক জব্দ ও দুইজনকে আটক করেছে পুলিশ। ১৯ অক্টোবর বৃহস্পতিবার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি এলাকার একটি ইটের ভাটা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো, ট্রাকের চালক উজ্জল হোসেন ও চালকের সহকারী শাওন।

পুলিশ জানায়, ঢাকা থেকে একটি ট্রাকে করে বরিশালের বিভিন্ন স্থানে সরবরাহ করার জন্য ৬ টন অবৈধ পলিথিন নিয়ে আসা হয়। পলিথিন বোঝাই ট্রাকটি দপদপিয়ার তিমিরকাঠি এলাকায় একটি ইটের ভাটায় অবস্থান নেয়। খবর পেয়ে নলছড়ি থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে পলিথিনসহ ট্রাকটি জব্দ করে। এ সময় ট্রাকের চালক উজ্জল হোসেন ও চালকের সহকারি শাওনকে আটক করা হয়।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

পরে ভ্রাম্যমাণ আদালত তাদের ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করেন। অবৈধ পলিথিনগুলো বরিশাল পরিবেশ অধিদফতরের কাছে হস্তান্তর করা হয়েছে।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম এই আদেশ দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০