• ঢাকা
  • |
  • শনিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ১২:৪৮:১০ (21-Nov-2026)
  • - ৩৩° সে:

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৯৯

২১ নভেম্বর ২০২৬ সকাল ১১:৪৪:১৮

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৯৯
প্রতীকি ছবি

ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯৯ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৩২টি মামলা দায়ের করা হয়েছে।

২০ নভেম্বর শুক্রবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ।

২১ নভেম্বর শনিবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।

আরও পড়ুন

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৯৪৭

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৩ জন, লালবাগ বিভাগে ১৯ জন, ওয়ারী বিভাগে ৩৭ জন, মতিঝিল বিভাগে ২৬ জন, তেজগাঁও বিভাগে ৪৮ জন, মিরপুর বিভাগে ৭৩ জন, গুলশান বিভাগে ১৮ জন এবং উত্তরা বিভাগে ৪৭ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ চারজন ও এসআরইউ বিভাগ চারজনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে চারটি অবিস্ফোরিত ও চারটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ২৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৫০ পিস ইয়াবা, চার বোতল তরল পেট্রোল, পেট্রোলভর্তি দুটি পলিথিনের গোলা, একটি গ্যাসলাইট, ছয়টি মুঠোফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

১২ দিনে দেশের ৭৮ জায়গায় ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিশ্ববাজারে যে কারণে কমছে স্বর্ণের দাম
বিশ্ববাজারে যে কারণে কমছে স্বর্ণের দাম
২১ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪৬:৩৩



৭ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
৭ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
২১ নভেম্বর ২০২৬ দুপুর ১২:২৫:০৫




ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৯৯
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৯৯
২১ নভেম্বর ২০২৬ সকাল ১১:৪৪:১৮