ডেস্ক রিপোর্ট: দিনাজপুরের হাকিমপুরে পাওনা টাকা চাইতে গিয়ে এক নারীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মায়ের করা মামলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। অপর এক আসামি পলাতক রয়েছেন।
৪ অক্টোবর রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাদশা আলম।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর উপজেলার পালপাড়া গ্রামের রুহুল আমিনের বাড়িতে পাওনা টাকা চাইতে যান ওই নারী। এ সময় রুহুল আমিন, শুকুর আলী ও ফেরদৌস হোসেন তাকে আটকে রেখে ধর্ষণ করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, ঘটনার সময় অভিযুক্তরা মুঠোফোনে ভিডিও ধারণ করেন এবং সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখান।
পরে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে রুহুল আমিন ও শুকুর আলীকে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে হেফাজতে নেয় এবং ওই নারীকে উদ্ধার করে।
ভুক্তভোগীর মায়ের করা অভিযোগের ভিত্তিতে হাকিমপুর থানায় মামলা করা হয়েছে। মামলার পর রুহুল আমিন ও শুকুর আলীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অপর আসামি ফেরদৌস হোসেন পলাতক রয়েছেন।
হাকিমপুর থানার ওসি বাদশা আলম বলেন, রোববার দুপুরে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
সূত্র: এনটিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available