• ঢাকা
  • |
  • শনিবার ২রা জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ১২:১১:২৬ (16-May-2026)
  • - ৩৩° সে:

পঞ্চগড়ের অপহৃত স্কুলছাত্রী ঢাকার বাড্ডা থেকে উদ্ধার

১৬ মে ২০২৬ সকাল ১১:০৫:৫৫

পঞ্চগড়ের অপহৃত স্কুলছাত্রী ঢাকার বাড্ডা থেকে উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর শহর থেকে নিখোঁজ হওয়ার একদিন পর দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে রাজধানীর ঢাকার বাড্ডা এলাকার কথিত অভিনেত্রীর বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক নারী ও তার ভাইসহ কয়েকজনের বিরুদ্ধে অপহরণের মামলা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৪ মে বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো ওই শিক্ষার্থী স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। তবে স্কুল শেষে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ নিতে শুরু করেন। পরে স্কুল কর্তৃপক্ষ জানায়, সেদিন সে স্কুলে উপস্থিত ছিল না।

Ad
Ad

অনেক খোঁজাখুঁজির পরও মেয়ের সন্ধান না পেয়ে শিক্ষার্থীর বাবা দেবীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন।

Ad

পরিবারের দাবি, ঘটনার দিন সন্ধ্যায় এক অপরিচিত নম্বর থেকে ফোন করে একজন জানায়, ‘আপনার মেয়ে আমার কাছে এসেছে, আমি তাকে বিয়ে করেছি।’ এরপর নম্বরটি বন্ধ পাওয়া যায়।

পুলিশ জানায়, মোবাইল নম্বরের সূত্র ধরে আকাশ নামে এক ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়। পরে জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই করে তার নাম আব্বাস আলী ওরফে আকাশ বলে নিশ্চিত করা হয়। তার বাড়ি নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর হাজিরহাট এলাকায় এবং বর্তমানে তিনি ঢাকার বাড্ডা এলাকায় বসবাস করেন বলে জানা গেছে।

পরে দেবীগঞ্জ থানা পুলিশের একটি দল রাজধানীর বাড্ডা এলাকার ডিআইটি প্রজেক্ট এলাকা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে। তাকে সুলতানা রোজ নিপা নামে এক নারীর বাসা থেকে পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।

শিক্ষার্থীর বক্তব্যের ভিত্তিতে সুলতানা রোজ নিপা, তার ভাই এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে অপহরণ মামলা দায়ের করেছেন শিক্ষার্থীর বাবা।

মামলার এজাহারে বলা হয়েছে, অভিযুক্ত আব্বাস আলী দেবীগঞ্জে একটি ভেকু মেশিন কোম্পানিতে ম্যানেজার হিসেবে কাজ করতেন এবং স্থানীয় কলেজপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। স্কুলে যাতায়াতের পথে তিনি ওই শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দেন। প্রস্তাবে সাড়া না পেয়ে পরিকল্পিতভাবে অপহরণের ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us