নারায়ণগঞ্জ প্রতিদিন: নারায়ণগঞ্জের বন্দরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাসেল (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ১০ অক্টোবর শনিবার রাতে বন্দর উপজেলার দক্ষিণ ঘারমোড়া হাজী আসমত উল্লাহ স্কুলের পেছনের নির্জন স্থানে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত রাসেল দক্ষিণ ঘারমোড়া এলাকার মৃত শেখ আহামদ মিয়ার ছেলে। নিহতের নামে থানায় মাদকের মামলা রয়েছে।
খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। রাসেলের বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। কিছুদিন আগেও তাকে মাদক মামলায় গ্রেফতার করা হয়েছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available