চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাবুল আলী নামে এক প্রবাসীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ৪ অক্টোবর রোববার আসরের সময় দাইপুকুরিয়া ইউনিয়নের বাটার মোড়ের নিচে একটি আমবাগানে এ ঘটনা ঘটে।
নিহত বাবুল আলী দাইপুকুরিয়া ইউনিয়নের বাটার মোড় এলাকার গোল মোহাম্মদের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, কয়েকজন ব্যক্তি বাবুল আলীর ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পরিবারের দাবি, বিদেশে লোক পাঠানো সংক্রান্ত বিরোধের জেরে একই এলাকার ৫-৬ জন মিলে বাবুল আলীর ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করেছে।
এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো. মতিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available