• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে আশ্বিন ১৪৩৩ ভোর ০৪:০৬:৪০ (06-Oct-2026)
  • - ৩৩° সে:

আজানরত অবস্থায় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত

৫ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৩১:৪৭

আজানরত অবস্থায় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত

নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় ফজরের নামাজের আজান দেওয়ার সময় চর বাঙালপাড়া জামে মসজিদের মোয়াজ্জিনকে ধারালো চাকু দিয়ে পেটে আঘাত করে গুরুতর জখম করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

​আজ ৫ অক্টোবর সোমবার ফজরের আজান দেয়ার সময় নলডাঙ্গা থানাধীন ৪ নম্বর পিপরুল ইউনিয়নের চর বাঙালপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

​আহত মোয়াজ্জিনর নাম মো. সৈয়দ ইসলাম (৫০)। তিনি চর বাঙালপাড়া এলাকার মৃত শাহাদ হোসেনের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, ভোরবেলা মসজিদে আজান শুরু করেন মোয়াজ্জিন সৈয়দ ইসলাম। আজান চলাকালীন হঠাৎ আজান বন্ধ হয়ে গেলে আশেপাশের লোকজন সন্দেহবশত মসজিদে ছুটে যান। পরে তারা গিয়ে দেখেন মসজিদের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন মোয়াজ্জিন। কে বা কারা তার পেটে ধারালো চাকু দিয়ে মারাত্মক আঘাত করে পালিয়ে যায়।

​ঘটনাটি জানাজানি হলে তাৎক্ষণিকভাবে ভিকটিমের ভাইসহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী পাঠায়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের  দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী ।

​এ বিষয়ে, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার জাহান বলেন, ভিকটিম রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছে। আর থানা পুলিশ কর্তৃক প্রাথমিক অনুসন্ধান অব্যাহত আছে। ভিকটিমের পরিবার দ্বারা এজাহার প্রাপ্তিসাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বান্দরবানে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ২
বান্দরবানে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ২
৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০৬