• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা চৈত্র ১৪৩২ দুপুর ০১:২৭:২৯ (17-Mar-2026)
  • - ৩৩° সে:

নাটোরে সন্ত্রাস-চাঁদাবাজদের ঠাঁই হবে না: হুইপ দুলু

১৭ মার্চ ২০২৬ সকাল ১১:১৬:৪৫

নাটোরে সন্ত্রাস-চাঁদাবাজদের ঠাঁই হবে না: হুইপ দুলু

নাটোর প্রতিনিধি: জাতীয় সংসদের মাননীয় হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নাটোরে কোনো সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব বা মানুষের মধ্যে ভয়-ভীতি সৃষ্টি করার সুযোগ দেওয়া হবে না। এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

১৬ মার্চ সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনা করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

হুইপ দুলু বলেন, গত ১৭ বছরে নানা ধরনের অন্যায়-অবিচার হয়েছে। ৫ আগস্টের পর থেকে নির্বাচন পর্যন্ত সময়ে বিভিন্ন স্থানে তার দলের নাম ব্যবহার করে জমি দখল, পুকুর দখল, সালিশের নামে হয়রানি ও মানুষকে ভয়ভীতি দেখানোর অভিযোগ এসেছে। এসব ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন।

Ad

তিনি প্রশাসনের উদ্দেশে বলেন, আমার দলের লোক হোক বা আত্মীয়-স্বজন—যেই অন্যায় করবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আমি জীবনে কোনো অন্যায় করিনি এবং অন্যায়কেও প্রশ্রয় দেব না।

তিনি আরও বলেন, আগামী পাঁচ বছর নাটোরের মানুষের দায়িত্ব তিনি নিচ্ছেন। কোনো মাদক, জুয়া, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাস্তানি কিংবা দলের নাম ভাঙিয়ে অবৈধভাবে পুকুর খননের মতো কাজ বরদাশত করা হবে না। কেউ যদি দলের নাম ব্যবহার করে এসব কাজে জড়িত হয়, তবে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

জেলা প্রশাসক আসমা শাহীন-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নাটোর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক আনারুল হোসেন আনু, নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মো. শাহজাহানসহ জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










নলডাঙ্গায় আগুনে পুড়ে ছাই ৬টি দোকান
নলডাঙ্গায় আগুনে পুড়ে ছাই ৬টি দোকান
১৭ মার্চ ২০২৬ সকাল ১১:৫৮:৩৪


Follow Us