• ঢাকা
  • |
  • শুক্রবার ১৬ই শ্রাবণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:১৬:১১ (31-Jul-2026)
  • - ৩৩° সে:

যতই অবরোধ হক, অটোপাসের সুযোগ আর হবে না: হুইপ দুলু

৩১ জুলাই ২০২৬ বিকাল ০৪:৫৭:৪২

যতই অবরোধ হক, অটোপাসের সুযোগ আর হবে না: হুইপ দুলু

নাটোর প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, লেখাপড়ার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের পড়াশোনার মাধ্যমে নিজেদের যোগ্যতা অর্জন করতে হবে। নকল বা অটোপাসের সুযোগ আর থাকবে না।

৩১ জুলাই শুক্রবার বেলা ১১টার দিকে নাটোর শহরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজে চিকিৎসা কেন্দ্র উদ্বোধন এবং মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ দুলু বলেন, ২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি সরকার দেশে নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা চালু করেছিল। বর্তমানেও শিক্ষার মান উন্নয়ন ও মেধাভিত্তিক মূল্যায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, পড়াশোনা ছাড়া জিপিএ-৫ বা গোল্ডেন জিপিএ-৫ অর্জনের সংস্কৃতি বাংলাদেশে থাকতে পারে না।

তিনি আরও বলেন, ‘যতই হরতাল বা অবরোধ হোক, নকল করে কিংবা অটোপাসের মাধ্যমে উত্তীর্ণ হওয়ার সুযোগ আর থাকবে না। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সকলকে শিক্ষার পরিবেশ বজায় রাখতে হবে। লেখাপড়ার কোনো বিকল্প নেই। লেখাপড়া না করলে জীবনে প্রতিষ্ঠিত হওয়া কিংবা ভালো চাকরি পাওয়া সম্ভব নয়।’

অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, কাজী শাহ আলম, শহিদুল্লাহ সোহেল, নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ শফিক নেওয়াজ তালুকদারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে নাটোর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পিলখানা মহল্লায় পার্থ সরকারের বাড়ি থেকে সুখদেব স্টোর পর্যন্ত সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন হুইপ দুলু।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






কাল থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
কাল থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
৩১ জুলাই ২০২৬ বিকাল ০৪:১৩:৫০





Follow Us