• ঢাকা
  • |
  • সোমবার ১৮ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৩:১৭:৪১ (02-Nov-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ৬৭২ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ আটক ২

২ নভেম্বর ২০২৬ দুপুর ০১:২১:৪২

কুমিল্লায় অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ৬৭২ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ আটক ২
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজায় একটি অ্যাম্বুলেন্সে অভিযান চালিয়ে ৬৭২ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা দুই যুবককে আটক করা হয়েছে।

আজ ২ নভেম্বর (সোমবার) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

আটকরা হলেন—চৌদ্দগ্রাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া কাজীবাড়ি এলাকার বাসিন্দা মো. নাহিদ (২৬) এবং মুন্সিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাহিরগোড়া এলাকার বাসিন্দা আব্দুর রহিম মুন্না (২৬)।

আরও পড়ুন

খুলনায় তাঁতীদলের নেতাকে কুপিয়ে হত্যা

ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি টোলপ্লাজায় সন্দেহভাজন অ্যাম্বুলেন্সটিতে তল্লাশি চালানো হয়। এ সময় অ্যাম্বুলেন্সের ভেতরে বিশেষ কায়দায় ২৮টি প্যাকেটে লুকিয়ে রাখা মোট ৬৭২ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। পরে মাদকসহ অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে অত্যন্ত অভিনব কৌশলে অ্যাম্বুলেন্সের মতো জরুরি সেবার বাহন ব্যবহার করে এই মাদকের চালানটি ঢাকায় পাচার করা হচ্ছিল। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








পিরোজপুর থেকে সংসদে, কে এই এলিজা জামান?
পিরোজপুর থেকে সংসদে, কে এই এলিজা জামান?
২ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪২:৩০