• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা আশ্বিন ১৪৩৩ দুপুর ০১:৫৬:২৫ (19-Sep-2026)
  • - ৩৩° সে:

বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত ১

১৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:০৫:৪৮

বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত ১

অনলাইন ডেস্ক: বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে পড়ে আব্দুল মালেক নামে একজনের মৃত্যু হয়েছে (৫৫)। আব্দুল মালেক বানারীপাড়া উপজেলার ভাইসারী ইউনিয়নের বাসিন্দা।

আজ শনিবার সকালে বরিশাল-স্বরূপকাঠি মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, দুর্ঘটনাকবলিত বাসটি স্বরূপকাঠি থেকে বরিশালের উদ্দেশে আসছিল। বাসে অবস্থান করা অনেক নারী ও শিশু আটকা পড়ার সংবাদ পাওয়া গেছে।

এয়ারপোর্ট থানার ওসি রফিকুল ইসলাম জানান, স্বরূপকাঠি থেকে ছেড়ে আসা একটি বাস মাধবপাশার গজালিয়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায়।

এতে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ওসি জানান, বাসটি উদ্ধারের কাজ চলছে। শেষ হওয়ার পর পরবর্তী বিষয়ে অবহিত করা হবে।

সূত্র: যুগান্তর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন বিকেলে
নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন বিকেলে
১৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৩৭:১৫

১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার
১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার
১৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৮:২৯

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৫, মামলা ৪৭
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৫, মামলা ৪৭
১৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:০৭:৫৯

বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত ১
বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত ১
১৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:০৫:৪৮



ভক্তদের হৃদয়ে আজও অমলিন সালমান শাহ
ভক্তদের হৃদয়ে আজও অমলিন সালমান শাহ
১৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৯:৪৪

নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু
নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু
১৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১০:০৩