• ঢাকা
  • |
  • শুক্রবার ৩০শে শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৪:০০:০৪ (14-Aug-2026)
  • - ৩৩° সে:

প্রত্যেক উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান হবে: তথ্য প্রতিমন্ত্রী

৫ আগস্ট ২০২৬ বিকাল ০৩:৩১:০৬

প্রত্যেক উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান হবে: তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি: জুলাই শহীদদের আত্মত্যাগের বিনিময়ে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

তিনি বলেন, দেশের প্রতিটি উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান গড়ে তোলা এবং গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করা হবে।

৫ আগস্ট বুধবার দুপুরে ময়মনসিংহ শহরের পাটগুদাম দুলদুল ক্যাম্পে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে মহানগর ছাত্রদল আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের ফসল হিসেবে ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের অবসান ঘটেছে। তিনি শহীদ ও আহত পরিবারের কল্যাণে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথাও উল্লেখ করেন।

তিনি আরও জানান, শহীদ ও আহতদের পরিবারের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সরকার কাজ করছে এবং তাদের সম্মান জানাতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠান শেষে শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সারাদেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
সারাদেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
১৪ আগস্ট ২০২৬ বিকাল ০৩:৫২:১৮



দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান
১৪ আগস্ট ২০২৬ বিকাল ০৩:১৬:০৭


সাঘাটায় গৃহবধূর সঙ্গে সম্পর্ক, যুবক আটক
সাঘাটায় গৃহবধূর সঙ্গে সম্পর্ক, যুবক আটক
১৪ আগস্ট ২০২৬ দুপুর ০২:৫৮:১৪