• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ দুপুর ১২:২২:৫৬ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে বেইলি ব্রিজ ভেঙ্গে ট্রাক পড়‌লো পা‌নি‌তে, যোগাযোগ বিচ্ছিন্ন

৯ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ০১:১৫:১১

টাঙ্গাইলে বেইলি ব্রিজ ভেঙ্গে ট্রাক পড়‌লো পা‌নি‌তে, যোগাযোগ বিচ্ছিন্ন

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের দেলদুয়ারে বেইলি ব্রিজ ভেঙ্গে পড়ে বালুবাহী ট্রাক উল্টে প‌ড়ে‌ছে পা‌নি‌তে। এসময় ট্রাকটি পানির নিচে তলিয়ে যায়। এতে ট্রাক চালকসহ চারজন আহত হ‌য়ে‌ছে।

৯ সে‌প্টেম্বর শনিবার দিবাগত রাত পৌনে একটার দিকে টাঙ্গাইল-দেলদুয়ার সড়কের সেহড়াতৈল-কুল্যা সংযোগস্থলে এ দুর্ঘটনা ঘটে।

এদি‌কে ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় জেলা শহরের সাথে দেলদুয়ার উপজেলার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। বন্ধ হয়ে গেছে সব ধরনের যানবাহন চলাচল। নৌকা দিয়া পারাপারা হচ্ছে সাধারণ মানুষ।

আরও পড়ুন

গোপালগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় বাবা ও শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু

স্থানীয়রা জানান, টাঙ্গাইল থেকে দেলদুয়ারের দিকে একটি বালুবাহী ট্রাক যাচ্ছিল। দক্ষিণপ্রান্তে পৌঁছালে ব্রিজটি ট্রাক নিয়ে ভেঙে পড়ে। এতে ব্রিজের দক্ষিণ অংশের রেলিং ভেঙে যায়। এসময় বিকট শব্দে ট্রাকটি পানিতে পড়ে যায়।

সেহড়াতৈল গ্রামের আরশেদ আলী জানান, ব্রিজটি ঝুঁকিপূর্ণ। দুইপাশে সতর্ক সংকেত দিয়ে সাইনবোর্ড টাঙানো রয়েছে। তারপরও অতিরিক্ত মালবোঝাই যানবাহন অহরহ চলাচল করে। গতরাতে বালু বোঝাই ট্রাকসহ ব্রিজটি ভেঙে পড়েছে।

জানা গে‌ছে, এইবার নিয়ে মোট চারবার ব্রিজটি ভেঙ্গে পড়েছে। কাঠের সেতু থাকা অবস্থায় দুইবার ও বেইলি ব্রিজ হওয়ার পর দুই বার ভে‌ঙে প‌ড়লো। এরআগে ২০১৭ সালের ১৭ জুলাই সারবাহী একটি ট্রাক নিয়ে ব্রিজটি ভেঙ্গে পড়েছিল।

আরও পড়ুন

জামালগঞ্জে এসিল্যান্ডের ‘ফেসবুক পোস্ট’ নিয়ে তোলপাড়

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মৃধা বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হ‌য়ে‌ছে। চারজন আহত হয়েছে। তবে এ ঘটনায় কারও মৃত্যু হয়নি। বিষয়টি সম্পর্কে যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

টাঙ্গাইল সড়ক ও জনপদ বিভিগের নির্বাহী প্রকৌশলী আলিউল হোসেন জানান, ঘটনাটি শুনেছি। ব্রিজটি সংস্কারের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। শ‌নিবারই ব্রিজ সংস্কারের কাজ শুরু হবে। খুব দ্রুত সময়ে মেরামত করে যানবাহন চলাচলের জন্য ব্রিজটি খুলে দেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দেশের বাজারে স্বর্ণের দামে ফের বড় পতন
দেশের বাজারে স্বর্ণের দামে ফের বড় পতন
২৫ অক্টোবর ২০২৬ সকাল ১০:৪৯:১১



ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
২৫ অক্টোবর ২০২৬ সকাল ১০:২৫:৩২

আজ কোজাগরী লক্ষ্মীপূজা
আজ কোজাগরী লক্ষ্মীপূজা
২৫ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৪৮:২১