• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:০৫:২৮ (13-Nov-2026)
  • - ৩৩° সে:

আগামীকাল যেসব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

১৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৮:২৮

আগামীকাল যেসব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ লাইনের পাশে থাকা গাছের ডালপালা কাটার জন্য রংপুর ও কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় আগামীকাল ১৪ নভেম্বর শনিবার বিদ্যুৎ থাকবে না।

১৩ নভেম্বর শুক্রবার পৃথক বিজ্ঞপ্তি এ তথ্য জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।

এক বিজ্ঞপ্তিতে নেসকো জানায়, কুড়িগ্রাম শহরসহ জেলার নেসকোর আওতাধীন সব এলাকায় ১৪ নভেম্বর শনিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ৩৩ কেভি সঞ্চালন লাইন এবং কুড়িগ্রাম শহরের সার্কিট হাউজ, বিজিবি, মোগলবাসা ও মেডিকেল পাড়াসহ বিভিন্ন এলাকায় ১১ কেভি বিতরণ লাইনের পাশে থাকা গাছের ডালপালা ছাঁটাই করা হবে। এজন্য নেসকোর কুড়িগ্রাম বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

আরও পড়ুন

আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি: রাষ্ট্রপতি

নেসকোর নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, নির্ধারিত ১০ ঘণ্টার আগেও কাজ শেষ হতে পারে। তবে স্থানীয় পর্যায়ে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে কিছুটা বেশি সময় লাগতে পারে।

আরেক বিজ্ঞপ্তিতে জানা যায়, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রংপুর নগরীর নুরপুর ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখবে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ১১ কেভি নুরপুর ফিডারের আওতাধীন বিকন মোড়, ঠিকাদার পাড়া, পানাম মোড়, সিঙ্গার শোরুম, নেসকো অফিস-১, নুরপুর, গুপ্তপাড়া, পুরাতন পাসপোর্ট অফিস, খরমপট্টি ব্রিজ, নাসারী, মাছুয়াপাড়া, বৈরাগীপাড়া, কামালকাছনা, চিরার মিল, ভ্যাট অফিস জি এল রায় রোড, আড়ং শোরুমসংলগ্ন এলাকায় গাছের শাখা-প্রশাখা ছাঁটাই এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। এ কারণে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






বাঘকে চুমু খাওয়ার চেষ্টা, তরুণের মৃত্যু
বাঘকে চুমু খাওয়ার চেষ্টা, তরুণের মৃত্যু
১৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৬:৫০